বকশীগঞ্জে ভন্ড কবিরাজকে দশ দিনের বিনাশ্রম কারাদন্ড

S M Ashraful Azom
বকশীগঞ্জে ভন্ড কবিরাজকে দশ দিনের বিনাশ্রম কারাদন্ড


বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ভেজাল ওষুধ বিক্রির সময় এক ভন্ড কবিরাজকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১৪৭ পিস ভেজাল ওষুধ ধ্বংস করা হয়েছে। 

রোববার বিকাল ৫ টার দিকে বকশীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস ভ্রাম্যমাণ আদালতে ইসরাফিল হক (২৭) নামে ওই কবিরাজকে দন্ডাদেশ প্রদান করেন। 

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের চর আমখাওয়া গ্রামের দীন ইসলামের ছেলে কারী ইসরাফিল হক পৌর শহরের মধ্যবাজারে রাস্তার পাশে ভেজাল ওষুধ বিক্রির উদ্দেশ্যে অস্থায়ী দোকান বসালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইসরাফিলক হককে ১০ দিনের বিনাশ্রম প্রদান করেন। 

একই সাথে ১৪৭ পিস ভেজাল ওষুধ ধ্বংস করা হয়। এসময় বকশীগঞ্জ থানার এএসআই জুবায়েল হক উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান