কুড়িগ্রামে বিএনসিসি স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পেইন শুরু

S M Ashraful Azom
কুড়িগ্রামে বিএনসিসি স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পেইন শুরু


ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি কর্তৃক কুড়িগ্রামে স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পেইন শুরু হয়েছে। 

ক্যাম্পেইন’র অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে বিএনসিসি অফিসার এবং ক্যাডেটগণের অংশগ্রহণে র‌্যালী, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার ও লিফলেট বিতরণ করা হয়। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশসক মোহাম্মদ রেজাউল করিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেজর সোমেন কান্তি বড়–য়া,কুড়িগ্রাম সরকারি কলেজরে উপাধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন, প্রফেসর মো: আব্দুল মজিদ,কুড়িগ্রাম প্রেসক্লাবে সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমূখ। 

ক্যাম্পেইন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বর বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্বরে শেষ হয়। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান