ইসলামপুরে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ

S M Ashraful Azom
ইসলামপুরে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ


লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। মুজিববর্ষ উপলক্ষে জামালপুরের ইসলামপুরে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও বঙ্গবন্ধু বাংলাদেশের প্রতিচ্ছবি বই বিতরণ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান।

শনিবার ( ২ জানুয়ারি) বিকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাঝে বই বিতরণ করেন তিনি। 
সোলার কনন্ট্রাকশনের সত্ত্বাধিকারী মোরশেদুল রহমান মাসুম খান,সোলার ইলেকট্রনিক্স সত্ত্ববাধিকারী লায়ন ইঞ্জিঃ সোহেল খান,রুশিন গ্রপ সত্ত্বাধিকারী শাহিনুজ্জান ও বিশিস্ট ব্যবসায়ী হারুনুর রশিদের পৃষ্ঠ পোষকতায় ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ সরকার সভাপতিত্ব করেন।  অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন,জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম মোস্তাফিজুর রহমান,সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম সহ অন্যান্যরা।
পরে বিভিন্ন রাজনৈতিক সংগঠন,সামাজিক সংগঠন,  উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে বই তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান