ইসলামপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষাথীদের মাঝে শীত বস্ত্র বিতরণ

S M Ashraful Azom
ইসলামপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষাথীদের মাঝে শীত বস্ত্র বিতরণ


লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর পৌর এলাকায় বোয়ালমারী গ্রামে ধর্ম প্রতিমন্ত্রীর নামে প্রতিষ্ঠিত এফ এইচ খান (ফরিদুল হক খান) বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। 

গতকাল (বুধবার) সন্ধ্যায় ২৬০ জন প্রতিবন্ধী শিক্ষার্থী এবং অভিবাবকদের হাতে শীত বস্ত্র তুলে দেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল।

এফ এইচ খান বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক তামান্না হেনা রেখার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম,জামালপুর সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক রাজু আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,সামজ সেবা কর্মকর্তা রহুল আমীন,প্রতিষ্ঠাতা সভাপতি তারা মিঞা। 

সহকারী শিক্ষক আরিফল ইসলামের সঞ্চালনায় এতে কেন্দ্রীয় কৃষকলীগ সদস্য শফিকুর রহমান শিবলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, জুলফিকার রহমান,জমিদাতা মাহবুবুর রহমান চুন্নুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।  পরে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান