জয়পুরহাটে এজেন্ট-হকারদের সঙ্গে মতবিনিময়

S M Ashraful Azom
জয়পুরহাটে এজেন্ট-হকারদের সঙ্গে মতবিনিময়


জয়পুরহাট সংবাদদাতা: দায়িত্বশীলদের দৈনিক ‘দেশ রূপান্তর’ পত্রিকার সাফল্যের ২ বছরে প্রচার ও সার্কুলেশন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সংবাদপত্র এজেন্ট ও হকারদের সঙ্গে জয়পুরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জেলা সংবাদপত্র হকারর্স ইউনিয়ন কার্যালয়ে সংগঠনের সভাপতি আব্দুল হামিদ বাবুর সভাপতিত্বে পত্রিকার আগামী দিনের বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা।

সভা সঞ্চালনা করেন জেলা সংবাদপত্র হকারর্স ইউনিয়নের সাধারন সম্পাদক ও পত্রিকার এজেন্ট শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পত্রিকার এজেন্ট মাহবুবুব আলম বাবু, জেলা সংবাদপত্র হকারর্স ইউনিয়নের কোষাধ্যক্ষ বিদ্যুৎ হোসেন, কার্য নিবার্হী সদস্য সোহেল রানা, সুমন হোসেন সহ এজেন্ট ও হকাররা।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান