৩১ মার্চের মধ্যে দেশে আটকে পড়া প্রবাসীদের আমিরাতে ফিরতে হবে

S M Ashraful Azom
৩১ মার্চের মধ্যে দেশে আটকে পড়া প্রবাসীদের আমিরাতে ফিরতে হবে


সেবা ডেস্ক: বাংলাদেশসহ বিভিন্ন দেশে অবস্থানরত অভিবাসী যারা ছয় মাসেরও বেশি সময় ধরে নিজ নিজ দেশে করোনার কারনে আটকা আছেন, তাদের ফেরার সুযোগ হয়েছে। ৩১ মার্চের মধ্যে ছুটিতে গিয়ে করোনাভাইরাসের কারণে আটকে পড়া প্রবাসীদের ফিরতে বলেছে আমিরাত সরকার।

দুবাইয়ের বাজেট এয়ার লাইন্স ফ্লাই দুবাইয়ের নিজস্ব ওয়েবসাইটের ঘোষণায় বলা হয়েছে- আমিরাতের ভিসাধারী যারা ছয় মাসের অধিক সময় যাবৎ আমিরাতের বাইরে আটকা পড়ে রয়েছেন, তারা ৩১ মার্চ ২০২১ এর মধ্যে আমিরাতে ফিরে আসতে পারবেন।

এদিকে আমিরাতের প্রভাবশালী দৈনিক খালিক টাইমস ও অন্যান্য মাধ্যম থেকে জানা যায়, দুবাই হতে ইস্যুকৃত বৈধ ভিসাধারী, যাদের ভিসার মেয়াদ আছে তারা জেনারেল ডিরেক্টরেট অব ফরেইনার্স অ্যাফেয়ার্স (GDRFA) হতে প্রাপ্ত অনুমোদন পূর্বক টিকিট বুকিং করতে পারবেন।

দুবাইয়ের যাত্রীদের অনুমোদনের জন্য ওয়েবসাইট-

https://amer.gdrfad.gov.ae/visa-inquiry Watts WICOS ভিসাধারীদের অনুমোদন গ্রহণের ওয়েবসাইট https://smartservices.ica.gov.ae/echannels/web/client/defa

দুবাই এয়ারপোর্ট দিয়ে আসার জন্য দেশ থেকে আসার আগে PCR টেস্ট করে ৯৬ ঘণ্টার মধ্যে সফর করতে হবে এবং দুবাই অবতরণ করে আবারো একটি PCR টেস্ট করতে হবে। দেশ থেকে আসার সময় যাত্রীদের PCR টেস্টের নেগেটিভ রেজাল্টের একটি প্রিন্টকপি সঙ্গে থাকতে হবে, যেখানে ইংরেজিতে বা আরবিতে টেস্টের রেজাল্ট লেখা থাকবে।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান