কাজিপুরে ব্যাডমিন্টন ট্রর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

S M Ashraful Azom
কাজিপুরে ব্যাডমিন্টন ট্রর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাঁচগাছিতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনলাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৯ জানুয়ারি) রাতে ফাইনাল খেলার ভার্চুয়ালি উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান। 

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে পাঁচগাছি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষকতা করেন সোনামুখী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যাস দীন মোহাম্মদ বাবলু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা সহকারি শিক্ষা অফিসার আমিনুল ইসলাম। 
উপস্থিত ছিলেন সোনামুখী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল রানা, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রিপন মিয়া। খেলায় হরিনাথপুর দল সোনামুখী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান