রৌমারী উপজেলা শুভ সংঘের কমিটি গঠন

S M Ashraful Azom
রৌমারী উপজেলা শুভ সংঘের কমিটি গঠন


শফিকুল ইসলাম: ‘শুভ কাজে সবার পাশে’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলা শুভ সংঘের কমিটি গঠন করা হয়েছে। 

এ উপলক্ষে কালের কন্ঠের সাংবাদিক কুদ্দুস বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ। 

শনিবার (১৬ জানুয়ারী) দুপুর ১২টার দিকে রৌমারী প্রেসক্লাবে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি কুদ্দুস বিশ্বাস, ওসি মোন্তাছের বিল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ি আব্দুর রশীদ, শুভ সংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক সোহেল রানা স্বপ্ন, মাসুদ পারভেজ রুবেল, সুমন বাপ্পী প্রমুখ।

আলোচনা সভা শেষে মাসুদ পারভেজ রুবেলকে সভাপতি ও সুমন বাপ্পীকে সাধারন সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট শুভ সংঘের উপজেলা কমিটি গঠন করা হয়।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান