ধনবাড়ীতে মেয়র পদে সাবেক যুবলীগ নেতার জয়

S M Ashraful Azom
ধনবাড়ীতে মেয়র পদে সাবেক যুবলীগ নেতার জয়


সেবা ডেস্ক: টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচনে সাবেক যুবলীগ নেতা মনিরুজ্জামান বকল ১ হাজার ১৫৯ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮ হাজার ৯৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন পেয়েছেন ৭ হাজার ৮০৪ ভোট।

শনিবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে শনিবার সকাল ৮টায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। শান্তিপূর্ণ ভোট গ্রহণের মধ্যে দিয়ে পৌর সভার নির্বাচন শেষ হয়। নির্বাচন সুষ্ঠু করতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।

উল্লেখ্য, ধনবাড়ী পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ৪৬৩ জন আর নারী ১৫ হাজার ৫৪০ জন। মোট কেন্দ্র ১৫টি। নির্বাচনে চারজন মেয়র প্রার্থী, নয়টি ওয়ার্ডে ২৯ জন কাউন্সিলর ও ১৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান