উল্লাপাড়ায় ৮ আঞ্চলিক সড়কের উদ্বোধন ও ভিত্তি ফলক উন্মোচন

S M Ashraful Azom
উল্লাপাড়ায় ৮ আঞ্চলিক সড়কের উদ্বোধন ও ভিত্তি ফলক উন্মোচন


উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নে ৪টি নব নির্মিত পাকা সড়ক জনগনের চলাচলের শনিবার জন্য খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভিত্তি ফলক উন্মোচন করা হয়েছে আরো ৪টি পাকা সড়ক নির্মাণ কাজের। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম আনুষ্ঠানিকভাবে এসব সড়কের উদ্বোধন ও ভিত্তি ফলক উন্মোচন করেন।  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসব রাস্তা নির্মাণ করছে। এতে ব্যয় হচ্ছে প্রায় সাড়ে ৮ কোটি টাকা। উদ্বোধন করা আঞ্চলিক সড়কগুলো হলো, গয়হাট্টা-রামকৃষ্ণপুর, গয়হাট্টা-বিনায়েকপুর, গয়হাট্টা-কুচিয়ামরা ও ধামাইকান্দি-সলংগা এবং ভিত্তিফলক উন্মোচন করা নির্মিয়মান সড়কগুলো হলো, গয়হাট্টা-বড়পাঙ্গাসী, ঝবজবিয়া-ঘিয়ালা, গয়হাট্টা-সেনগাঁতী ও ভেটুয়াকান্দি ত্রিমোহনী-ভেটুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক। 

পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ এসব রাস্তা উদ্বোধন ও ভিত্তি ফলক উন্মোচন উপলক্ষে পরিষদ চত্বরে এক সমাবেশের আয়োজন করে। সংসদ সদস্য তানভীর ইমাম এতে প্রধান অতিথি ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উল্লাপাড়া অফিসের উপজেলা প্রকৌশলী মাঈন উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান হাফিজ, পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার, পূর্ণিমাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদুল ইসলাম প্রমুখ। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান