ইসলামপুরে জনস্বাস্থ্য প্রকৌশলীর নির্মিত ভবনের উদ্বোধন

S M Ashraful Azom
ইসলামপুরে জনস্বাস্থ্য প্রকৌশলীর নির্মিত ভবনের উদ্বোধন


লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুর উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী কার্যালয়ের নব নির্মিত দ্বি-তল বিশিষ্ট অফিস ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। বোরবার নির্মিত অফিস ভবনটি উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।

এ সময় তিনি বলেন- জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কাজ চলমান রয়েছে। দেশে এখন ডিজিটালে রুপান্তরিত হয়েছে। দেশকে উন্নত দেশে পরিনত করতে সকলের সহযোগীতা করতে হবে।

জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে ২৯ লাখ ২৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামান আব্দুন নাসের বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান