মাদারগঞ্জে সামাজিক উন্নয়ন সংস্থার উদ্ধোধন

S M Ashraful Azom
0
মাদারগঞ্জে সামাজিক উন্নয়ন সংস্থার উদ্ধোধন


জামালপুর সংবাদদাতা: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সামাজিক উন্নয়ন সংস্থা (সাউস) সমবায় সমিতি লিমিটেডের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বালিজুড়ী বাজার শহীদ মিনারের উত্তর পার্শ্বে নতুন ভবনের ২য় তলায় এ উদ্বোধন করা হয়।

মাদারগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান রহমতুল­াহ রিমু সমিতির কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এ উপলক্ষে সমিতির চেয়ারম্যান আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফরিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদুর রহমান ও সাধারন সম্পাদক নাজমুল ইসলাম লিখন, সামাজিক উন্নয়ন সংস্থা সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি সানাউল হক, ব্যবস্থাপক ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক আলম শাহ, কোষাধ্যক্ষ জান্নাতুল আহম্মেদছোটন, পরিচালক উমর ফারুক, রবিউল ইসলাম, আনোয়ার হোসেন সজল, আব্দুর রহিম, সুজা মিয়া প্রমুখ।

উল্লেখ্য, অনুষ্ঠানে প্রায় শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। সামাজিক উন্নয়ন সংস্থা সমবায় সমিতি লিঃ ২০০৩ সালে যাত্রা শুরু করে। বেকারদের জন্য বিনামুল্যে বয়স্ক শিক্ষা, হাঁস-মুরগী পালন, দর্জি ও হস্তশিল্পের প্রশিক্ষণ প্রদান করছেন।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top