কেন্দ্রীয় শহীদ মিনারের দাবীতে ইসলামপুরে ৯৭ব্যাচের মানববন্ধন

S M Ashraful Azom
কেন্দ্রীয় শহীদ মিনারের দাবীতে ইসলামপুরে ৯৭ব্যাচের মানববন্ধন


লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের দাবীতে মানববন্ধন করেছে ইসলামপুরের এসএসসি ৯৭ব্যাচ।

সোমবার সকালে থানা মোড়ে বটতলা চত্তরে ঘন্টাব্যাপী মানববন্ধনে আমজাদ সুজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,রোজিনা আক্তার চায়না,গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী,শহর যুবলীগ আহবায়ক মনিরুজ্জামান লাজু,সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলম,সহ সভাপতি লুৎফর কবীর রুবেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এনামুর রকিব,ডিআই বাবুল,শাহজাহান কবির রুকন,জুলহাস মিয়া,নাজমুল হাসান নাহিদ প্রমূখ।

বক্তারা বলেন-ইসলামপুরে জাতীয় শহিদ মিনারের আদলে কেন্দ্রীয় কোন শহিদ মিনার নেই। যা একসময় জনতা মাঠে ছিল। এখনকার শিশুকিশোররা বাঙালী জাতীয় সংস্কৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনটি সম্পর্কে জানতে পারেনা। আমরা জাতীয় শহীদ মিনারের মূল নকশার আদলে ইসলামপুরে একটি দৃষ্টিনন্দন কেন্দ্রীয় শহিদ মিনারের দাবী জানান। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

পরে উপজেলা নির্বাহী ও উপজেলা পরিষদ চেয়াম্যানের নিকট স্মারক লিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দরা।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান