জামালপুরে পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু জেল হাজতে

S M Ashraful Azom
জামালপুরে পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু জেল হাজতে


জামালপুর প্রতিনিধি: জামালপুরে পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। শনিবার তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল ইসলাম খান জানান, দোকান ও বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুরের মামলায় জামালপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুকে শুক্রবার রাতে শহরের মুসলিমাবাদ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে আজ শনিবার সকালে আদালতে প্রেরণ করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাসিস্ট্রেট তাকে জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেন। 

উল্লেখ্য, গত বুধবার দুপুরে জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক একেএম শফিকুল ইসলাম জুলহাসের কাচারীপাড়ায় চাউলের দোকানে ও বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে এবং দোকানের ম্যানেজার মাহমুদুর রহমান লাবু ও পরিবারের সদস্যদের মারধর করে। হামলার শিকার হয়ে মাহমুদুর রহামন লাবু (৩২) মো. মামুন (৪২), মো. সাদেক (৩৫), লিটন মিয়া (৪২), খন্দকার সুমন (৪০), সুজন (৪৫), আবু সাইদ জিমি (৩২), রাসেল (৩০) আহত হয়। 

এ ঘটনায় মাহমুদুর রহমান লাবু বাদী হয়ে বুধবার রাতে জামালপুর সদর থানায় ওয়ার্ড কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুকে প্রধান আসামী করে ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বাকী আসামীদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান