ইসলামপুরে কুলকান্দি ভারপ্রাপ্ত চেয়ারম্যান পেলেন শেরে-বাংলা পদক

S M Ashraful Azom
ইসলামপুরে কুলকান্দি ভারপ্রাপ্ত চেয়ারম্যান পেলেন শেরে-বাংলা পদক


লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল হক বাবু ‘শেরে বাংলা স্মৃতি পদক-২০২০ লাভ করেছেন।

জানা যায়, ঢাকার কচি-কাচা মিলনায়তন, ৩৭/এ, সেগুনবাগিচার অগ্রগামী মিডিয়া ভিশন নামের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওবায়দুল হক বাবুকে এই শেরে-বাংলা স্মৃতি পদক-২০২০ এর ভূষিত করা হয়। 

চলমান করোনা ভাইরাস মহামারিতে জনসচেতনতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় অসামান্য কৃতিত্বের জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাকে সনদ ও ক্রেষ্ট সম্মাননা প্রদান করা হয়। 

সনদে মহতি কর্মকান্ড দেশ ও জাতির অগ্রগতি ও সমৃদ্ধির পথ উন্মোচন করবে বলে আশা প্রকাশ করা হয়।  

ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল হক বাবু জানান, তিনি প্রতি নিয়তই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তার উপর দেয়া দায়িত্ব যেন আরো সঠিকভাবে পালন করতে পারেন সেজন্য ইউনিয়নবাসীর দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান