কাজিপুরে নলকূপ ম্যানেজারের টাকা ছিনতাই: থানায় অভিযোগ

S M Ashraful Azom
কাজিপুরে নলকূপ ম্যানেজারের টাকা ছিনতাই: থানায় অভিযোগ


কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরের এক নলকূপ ম্যানেজারকে মারপিট করে টাকা ছিনতাই করে নিয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। 

এই ঘটনায় ভুক্তভোগী ওই নলকূপের ম্যানেজার উপজেলার রশিপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র মোহাব্বত হোসেন স্বপন রবিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কাজিপুর থানায় ছয়জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন।
 
 থানায় দেয়া অভিযোগ ও স্থানীয়সূত্রে জানা গেছে, সরকারী পানাসি প্রকল্পের আওতায় এসকে-৭৭ নলকূপের ম্যানেজার স্বপন গত শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় গাড়াবেড় বাজারে কফি পান করতেছিলেন। 

এসময় গাড়াবেড় গ্রামের নুরু , শুভ, জাহাঙ্গীর, জুয়েল দিলদার, ও মোহাব্বত ম্যানেজার স্বপনের নিকট চাঁদা দাবী করে। দিতে অস্বীকার করায় তারা স্বপনকে ওই কফির দোকানেই এলাপাথারি মারপিট করে তার পকেট থেকে একলক্ষ বাইশ হাজার টাকা ছিনতাই করে নেয়। 

এসময় স্বপনের ডাক চীৎকারে লোকজন এগিয়ে এলে আসামীগণ পালিয়ে যায়। 

কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার অভিযোগ পাবার কথা স্বীকার করে জানান, সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে একজন অফিসার ঘটনাস্থলে গেছে।  তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান