টঙ্গীতে অটোরিক্সা ছিনতাইকালে এক ছিনতাইকারী আটক

S M Ashraful Azom
টঙ্গীতে অটোরিক্সা ছিনতাইকালে এক ছিনতাইকারী আটক


মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী সংবাদদাতা :  টঙ্গীতে একটি অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারীকে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার ভোরে টঙ্গীর চেরাগআলী ডেসকো অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহ্ আলম জানান, দিনাজপুরের কোতায়ালি থানার ফরকাবাদের অফি উদ্দিনের ছেলে মো. বাবু মিয়া (৪৮) টঙ্গীর এরশাদনগরে ভাড়াবাড়িতে বসবাস করে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো। প্রতিদিনের ন্যায় অটোরিক্সা নিয়ে টঙ্গীর চেরাগ আলী ডেক্স অফিসের সামনে যাত্রী নেওয়ার জন্য অপেক্ষা করছিল। 

এ সময় আশুলিয়ার কুমকুমারি বাজারের আজিম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবিন (২২), মো. সাগর (২১) ও মানিক (২৩) কামাড়পাড়া যাওয়ার উদ্দেশ্য ভাড়া নেয়। পরে কামাড়পাড়া ঢাকা ষ্টীলের সামনে পৌঁছলে অটোরিক্সা চালক বাবু মিয়া (৪৮) কে অস্ত্রের মুখে জিম্মি করে অটোরিক্সাটি ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এ সময় টহলরত পুলিশ ও পথচারীদের সহায়তায় রবিউল ইসলাম রবিনকে আটক করলেও তার অন্য দুই সহযোগী পালিয়ে যায়। 

এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান