বকশীগঞ্জে ট্রাক্টর দুর্ঘটনায় একজন নিহত

S M Ashraful Azom
বকশীগঞ্জে ট্রাক্টর দুর্ঘটনায় একজন নিহত


শামীম তালুকদার: জামালপুরের বকশীগঞ্জে কামালপুর ইউনিয়নের উত্তর কামালপুর গ্রামে  ট্রাক্টর দুর্ঘটনায় এক স্কুল ছা‌ত্রের মৃত‌্যু হ‌য়ে‌ছে।

আজ সোমবার সকাল ১০:০০ টার দি‌কে উত্তর কামালপুর নিবাসী দেলোয়ার হোসেনের ছে‌লে সাদিকুর ইসলাম ( ৮ )  ট্রাক্টর থেকে পড়ে  মর্মান্তিকভা‌বে মৃত্যু হয়।

স্থানীয় সূত্রেম‌তে, আজ সকাল ১১ দিকে উত্তর কামালপুর এলাকার জালাল মিয়ার ছেলে জিকারুল ইসলাম ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিল। এক পর্যায়ে জিকারুলের চাচাতো ভাই দেলোয়ার হোসেনের ছেলে সাদিকুর ট্রাক্টরের উপর গিয়ে বসে। তাকে নিয়েই জমি চাষ করছিল জিকারুল। এক পর্যায়ে উপর থেকে ছাদিকুর ট্রাক্টরের নিচে চাপা পড়ে যায় । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

বকশীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সা‌দিকুর স্থানীয় ফেইট ডিজিটাল একাডেমির ২য় শ্রেণীর ছাত্র ছিল। তার মৃত্যুতে স্থানীয় এলাকাবাসী,পরিবার এবং সহপাঠির মাঝে শোকের ছায়া নে‌মে আ‌সে।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান