ইসলামপুরে দুপক্ষের সংঘর্ষে স্কুল ছাত্র নিহত

S M Ashraful Azom
ইসলামপুরে দুপক্ষের সংঘর্ষে স্কুল ছাত্র নিহত


লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রুবেল মিয়া নামের দশম শ্রেনীর স্কুল ছাত্র নিহত ও পাঁচ জন আহত হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছেন ইসলামপুর থানা পুলিশ। উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের পয়াস্তী গ্রামে এ ঘটনা ঘটে। 

জানাগেছে,গাছ কাটাকে কেন্দ্র করে সোমবার সন্ধায় আমিন মোল্লা গংদের সাথে মন্ডল মোল্লা গংদের সংঘর্ষ বাধেঁ। এক পর্যায়ে আমিন মোল্লা পুত্র রুবেল মিয়া সহ পাঁচজন গুরুত্বর আহত হয়। রুবেল মিয়ার অবস্থান অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওইদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইসলামপুর সার্কেল সহকারী পুলিশ সুপার মো: সুমন মিয়া জানান-গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রাতেই অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেস্ট চলছে।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান