জেলা স্বেচ্ছাসেবক লীগের নির্বাচনী আলোচনা সভায় শাকিব

S M Ashraful Azom
জেলা স্বেচ্ছাসেবক লীগের নির্বাচনী আলোচনা সভায় শাকিব


সেবা ডেস্ক: আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক এসএম সিরাজুল হক আলমগীরের বিজয় সুনিশ্চিত করার জন্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ টাঙ্গাইল জেলা শাখার নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনী মতবিনিময় সভায় আওয়ামী স্বেচ্ছাসেবক টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল এর সভাপতিত্বে ও সংগ্রামী সাধারন সম্পাদক মতিনুজ্জামান খান সুখন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্কুলছাত্র কার্যনির্বাহী সংসদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক জামালপুর জেলার কৃতি সন্তান শফিকুল ইসলাম শাকিব।

আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শহর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এসএম সিরাজুল হক আলমগীর ,জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক  কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহমেদ জুয়েল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য রফিকুল ইসলাম ,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য আবদুস সুবহান প্রমানিক ,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য নাবিলা নূহা চৈতি ,জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেলসহ  জেলা স্বেচ্ছাসেবক লীগ, শহর ও সদর স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

নির্বাচনী মতবিনিময় সভা শেষে দল-মত নির্বিশেষে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান সকল নেতৃবৃন্দ।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান