শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ছাত্রলীগ নেতা সোহানের শোভাযাত্রা

S M Ashraful Azom
শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ছাত্রলীগ নেতা সোহানের শোভাযাত্রা


সেবা ডেস্ক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০নং শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ দুদু সাহেবের ছেলে ১০নং শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ,নান্দিনা সাংগঠনিক উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি,বর্তমান জেলা ছাত্রলীগের সংগ্রামী যুগ্ম-সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। 

বুধবার সোহানের জন্য সকলের দোয়া প্রত্যাশায় এলাকাবাসী মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করে।

জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে ভালুকা বাজার থেকে শোভাযাত্রাটি বের হয়ে শ্রীপুর বাজার, ফতেপুর বাজার, গোবিন্দপুর বাজার এবং দড়িপাড়া বাজারসহ ইউনিয়নের সকল এলাকার জনগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চেয়ারম্যান পদপ্রার্থী সোহান। 

এ সময় সাধারণ মানুষের সাথে সাক্ষাৎকালে তিনি এলাকাবাসীর সকল সমস্যা সমাধানে তাদের পাশে থাকার কথা ব্যক্ত করেন। 

এছাড়া তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। পরে জেলা ছাত্রলীগের সোহান চেয়ারম্যান পদে সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান