আলোচিত সেই ব্রীজের এ্যাপ্রোচে মাটি ভরাট

S M Ashraful Azom
আলোচিত সেই ব্রীজের এ্যাপ্রোচে মাটি ভরাট


শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের জিগ্নীকান্দা গ্রাম সংলগ্ন সমতল জমির উপর গত ২০১৮-১৯ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান অধিদপ্তরের সেতু-কালভার্ট প্রকপ্লের একটি ব্রীজ নির্মান করা হয়। 

৩১ লাখ টাকা ব্যয় ব্রীজটি নির্মান করা হয়।  ব্রীজটি নির্মান কাজ শেষ হলেও দু’পাশের এ্যাপ্রোচে মাটি ভরাট ও রাস্তা না থাকায় দূর্ভোগে পড়েন এলাকাবাসি। 

গত ২২ ডিসেম্বর ব্রীজ আছে রাস্তা নেই শিরোনামে বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রকল্প পরিচালক মো. আইনুল কবির একটি দলসহ সরেজমিনে পরিদর্শনে আসেন এবং পরিদর্শন করে ব্রীজটির এ্যাপ্রোচে মাটি ফেলে রাস্তা নির্মানের নির্দেশ দেন। 

ইতোমধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সংশ্লিষ্ট ঠিকাদারকে ব্রিীজের দু’পাশে মাটি ভরাট করার নির্দেশ দেন। প্রকল্প পরিচালক গত ১৫ জানুয়ারী পুনরায় পরিদর্শনে আসেন এবং সরেজমিনে যান। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান কবির হোসেন, নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের সরকার, শৌলমারী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। 

পরিদর্শন কালে প্রকল্প পরিচালক এ্যাপ্রোচে রাস্তা প্রসস্ত করে মাটি ভরাট দেখে সন্তোষ প্রকাশ করেন। 
সোনাভরি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী জানান, ব্রীজ ও রাস্তাটি নির্মান হওয়ায় অত্র এলাকার মানুষ যাতায়াতে অনেক সুবিধা হয়েছে।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান