রৌমারী নতুন বই পেয়ে শিক্ষার্থীরা মহা খুশি

S M Ashraful Azom
রৌমারী নতুন বই পেয়ে শিক্ষার্থীরা মহা খুশি


শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে মহা খুশি হয়েছে তারা। 

প্রতিটি বিদ্যালয়ে সরকারের পক্ষ থেকে বিনাম‚ল্যে নতুন বই বিতরণ করা হয়। দীর্ঘ দিন থেকে মহামারি করোনার কারনে বিদ্যালয়গুলো বন্ধ থাকায় শিশু শিক্ষার্থীদের মধ্যে মোনমরা হয়েছে পড়েছে। শিক্ষার্থীরা স্কুলে আসতে না পারলেও বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা। 

শুক্রবার (১ জানুয়ারী) সকাল ১০টা থেকে রৌমারী উপজেলার সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ সামাজিক দ‚রত্ব বজায় রেখে নতুন বই বিতরণ করেছেন শিক্ষকরা।

চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রিজভী আহমেদ সুর্য্য জানায়, আমি বই পেয়ে খুব খুশি হয়েছি। স্কুল বন্ধ থাকায় বাসায় ভালো লাগে না।

নতুনবন্দর সরকারী প্রর্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জোব্বার বলেন, যথাযথ সামাজিক দ‚রত্ব বজায় রেখে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করছি।

উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান জানান, করোনা মহামারির কারনে এ বছর বই উৎসব পালিত হয়নি। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বই পাঠিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তাদের সুবিধা মতো স্কুল থেকে বই নিয়ে যাবে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান