সরিষাবাড়িতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু

S M Ashraful Azom
সরিষাবাড়িতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু


জামালপুর সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে বাস-মোটরসাইকেলের ধাক্কায় চাচা-ভাতিজা মারা গেছে। নিহতরা হলো কামরাবাদ ইউনিয়নের বড় বাড়িয়া গ্রামের মোজ্জামেল হকের ছেলে সাইদুল ইসলাম (২০) এবং খোকন মিয়ার ছেলে আকাশ মিয়া (১৪)। 

আকাশ আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র।

১৩ জানুয়ারী ৭টার দিকে  জামালপুর দিগপাইত এলাকার বাউশি ব্রীজের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী ভাই ভাই এন্টারপ্রাইজের একটি বাস ওভার টেকিংয়ের সময় মটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘাতক বাসটি পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান