রৌমারীতে ইয়াবাসহ নারী আটক

S M Ashraful Azom
রৌমারীতে ইয়াবাসহ নারী আটক


শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে নবিনে (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে রৌমারী থানার পুলিশ। 

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এসআই আনোয়ারের নেতৃত্বে চরেরগ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত নারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চরেরগ্রামের মৃত শাহাজামালের স্ত্রী বলে জানা গেছে। 

রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরেরগ্রামে অভিযান চালিয়ে ১’শ পিস ইয়াবাসহ নবিনেকে আটক করা হয়। পরে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান