উল্লাপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

S M Ashraful Azom
উল্লাপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত


উল্লাপাড়া প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ আয়োজনের অংশ হিসেবে শনিবার বিকেল উল্লাপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ আনুষ্ঠানিক ভাবে বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। 

উল্লাপাড়া উপজেলা প্রশাসন ও ৩৭ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারি যৌথভাবে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করে। 

উদ্বোধনী পর্বে উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস, বঙ্গবন্ধু সেনানিবাসের ওয়ারেন্ট অফিসার জুয়েল রানা। 

পৌরশহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড থেকে কয়ড়া বাজার পর্যন্ত ৫ কিলোমিটার অংশে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান