বকশীগঞ্জে মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রেস ক্লাবের আলোচনা সভা

S M Ashraful Azom
বকশীগঞ্জে মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রেস ক্লাবের আলোচনা সভা


সেবা ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে উপজেলা প্রেস ক্লাবে এই বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে আলোচনা সভায় উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক স্বদেশ সংবাদের বকশীগঞ্জ প্রতিনিধি জি এম সাফিনুর ইসলাম মেজরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায় যায় দিনের সাংবাদিক জিএম ফাতিউল হাফিজ বাবু, সহ-সাধারণ সম্পাদক ও ৭১ টিভির বকশীগঞ্জ প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম প্রমুখ।

এছাড়াও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক স্বদেশ প্রতিদিনের বকশীগঞ্জ প্রতিনিধি আঃ রাজ্জাক মাহমুদ, তথ্য ও সাহিত্য বিষয়ক সম্পাদক ও দৈনিক গণমুক্তির সাংবাদিক এস এম আশরাফুল আজম, দৈনিক ডেসটিনির বকশীগঞ্জ প্রতিনিধি নূরুজ্জামান, দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের বকশীগঞ্জ প্রতিনিধি শামীমুল ইসলাম শামীম তালুকদার, উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক সবুজ পত্রিকার বকশীগঞ্জ প্রতিনিধি আফজাল শরীফ, সদস্য ও দৈনিক লাল সবুজের ১১নং সেক্টর অব বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টলের যুগ্ম সম্পাদক সাংবাদিক ফয়জুর রহমান, দৈনিক ডেল্টা টাইমস ও সোনালী বাংলা টিভির বকশীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক ফিরুজ আল মুজাহিদ বাবু, দৈনিক চৌকস পত্রিকার বকশীগঞ্জ প্রতিনিধি সরকার আক্তার হোসেনসহ ফটো সাংবাদিক রব্বানী রহমান আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান