জামালপুরে পুলিশ সুপার দেলোয়ার হোসেনকে বিদায় সংবর্ধনা

S M Ashraful Azom
জামালপুরে পুলিশ সুপার দেলোয়ার হোসেনকে বিদায় সংবর্ধনা


জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টিভি ও দেশ রুপান্তরের সাংবাদিক শোয়েব হোসেন, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, বাংলাদেশ টুডে’র সাংবাদিক এম সুলতান আলম, ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের শুভ্র মেহেদী, বাংলাদেশ বেতার ও এসএ টিভির ফজলে এলাহী মাকাম, দীপ্ত টিভি ও অধিকারের তানভীর আহমেদ হীরা প্রমুখ। এ সময় বক্তারা বলেন, জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের ভূমিকা অসীম। তার দৃঢ় পদক্ষেপের জন্য মাদক ব্যবসা অনেকটাই নিয়ন্ত্রণে। পুলিশ সুপার তার দায়িত্ব পালনকালে সহযোগীতার জন্য সাংবাদিকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম, প্রেসক্লাবের কর্মকর্তাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।   


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান