মেলান্দহের ইত্তেফাকের সংবাদদাতাসহ মুক্তিযোদ্ধাকে শান্তি পুরষ্কার

S M Ashraful Azom
মেলান্দহের ইত্তেফাকের সংবাদদাতাসহ মুক্তিযোদ্ধাকে শান্তি পুরষ্কার
দৈনিক ইত্তেফাকের মেলান্দহ সংবাদদাতা শাহ জামালকে শান্তি পুরষ্কার প্রদান

জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহের মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় আবুল হোসেনকে এবং সাংবাদিকতার পাশাপাশি শিক্ষা ও গবেষণাকর্মসহ-সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে অবদানের স্বীকৃতি স্বরূপ দৈনিক ইত্তেফাকের মেলান্দহ সংবাদদাতা শাহ জামালকে শান্তি পুরষ্কার প্রদান করেছে। 

২৩ ফেব্রæয়ারি দুপুরে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এই পুরষ্কার প্রদান করা হয়। মুজিব বর্ষের তাৎপর্যে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার যুদ্ধ শীর্ষক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এই পুরষ্কারের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিশ্ব শান্তি পরিষদের সভাপতি ও আ’লীগের উপদেষ্টা মোজাফফর হোসেন পল্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা প্রদান করেন। এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (এসিএমবিএফ) এর আয়োজন করে। 

দক্ষিণ এশিয়া সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কবিরতœ আবদুল খালেক অনুষ্ঠানের উদ্ধোধন করেন। প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের চেয়ারম্যান-কলামিস্ট লায়ন মো. গণি মিয়া বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-দৈনিক গিরিদর্পণের সম্পাদক একেএম মকছুদ আহমেদ, বীরমুক্তিযোদ্ধা এম.এ. রশিদ, বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান আলহাজ আতিকুল ইসলাম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এএইচএম মারুফ শিকদার, এবং এসিএমবিএফ’র সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, মানবতা পরিবারের পরিচালক মাসুম রানা প্রমুখ। দেশের বিভিন্ন অঞ্চলের কবি-সাংবাদিক-মানবাধিকার কর্মী-সমাজসেবকসহ আরো ১০জনকে এই সম্মাননা প্রদান করা হয়। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান