ভাষা শহীদদের প্রতি সাংবাদিক কল্যাণ সংগঠনের শ্রদ্ধা

S M Ashraful Azom
ভাষা শহীদদের প্রতি সাংবাদিক কল্যাণ সংগঠনের শ্রদ্ধা


নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন কেন্দ্রীয় কমিটি (বিএসকেএস)। 

সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবির হোসেন শাওন ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা শেখ তিতুমীরের নেতৃত্বে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। 

এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়। ফুল দেওয়া শেষে তারা কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন।

প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদীতে ফুল দেওয়া শুরু হয়।  

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন প্রাক্কালে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মাকসুদা আক্তার রুমী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রাজু, দপ্তর সম্পাদক আলী হোসেন, তাইজুল ইসলাম তাজু, ওবায়দুল আহাম্মেদ, শামসুন্নাহার শাওন, মিরণ আহমেদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান