কালিয়াকৈরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

S M Ashraful Azom
কালিয়াকৈরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার


কালিয়াকৈর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হৃদয় বাবু (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী ছাত্রীর গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা। সে চান্দরা উত্তর দিঘিরপাড় এলাকা পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে স্থানীয় স্কুলে ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে।

অভিযুক্ত যুবক গোবিন্দগঞ্জের হাবিবপুর এলাকার শ্রী রবি চন্দ্রের ছেলে হৃদয় বাবু। তিনিও একই বাসায় ভাড়া থাকেন।

জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন সময় বাসায় একা পেয়ে হৃদয় বাবু কৌশলে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে ওই স্কুলছাত্রী তার মাকে বিষয়টি জানায়।

পরে তার বাবা মমিরুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ  অভিযান চালিয়ে শনিবার রাতে ওই যুবককে গ্রেফতার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ছাত্রী ধর্ষণের ঘটনায় হৃদয়কে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান