হস্তশিল্প ও ই-মার্কেটিং প্রশিক্ষণ সমাপ্ত

S M Ashraful Azom
হস্তশিল্প ও ই-মার্কেটিং প্রশিক্ষণ সমাপ্ত


চট্টগ্রামে হস্তশিল্প বিষয়ক ৫ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। মিরেরসরাই উপজেলায় কারচুপি ডিজাইন ও কাটিং সুইং নিয়ে কর্মশালা দুটি যৌথভাবে আয়োজন করে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। 

এতে ৩০ জন বেকার ও শিক্ষিত নারীকে বিনামূল্যে শেলাই, নকশা তৈরী, কারচুপি নকশা তৈরী ও সূচীকর্মের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

অন্যদিকে ঢাকায় ‘ই-কমার্স ও ই-মার্কেটিং ফর এসএমই’ শীর্ষক এক আবসিক প্রশিক্ষণ শেষ হয়েছে। উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটিতে চার দিনব্যাপী এ কর্মশালার যৌথ আয়োজক বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প। 

এতে বিসিকের ২০ জন কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেন। বৃহস্পতিবার বিকেলে স্কিটিতে কর্মশালার সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কিটির অধ্যক্ষ শফিকুল আলম ও প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত।
  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান