নারীকে উত্ত্যক্ত করায় ডিসি অফিসের সহকারীর কারাদণ্ড

S M Ashraful Azom
নারীকে উত্ত্যক্ত করায় ডিসি অফিসের সহকারীর কারাদণ্ড


সেবা ডেস্ক: নারীকে উত্ত্যক্ত করার অপরাধে টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী রেজাউল করিমকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আজ বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসক মো. আতাউল গনি বিষয়টি নিশ্চিত করেছেন।

 রেজাউর করিম জেলা প্রশাসন কার্যালয়ের অভিযোগ ও তথ্যশাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চাকরি করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, রেজাউল করিম কোয়ার্টারে থাকেন। তিনি পাশের কোয়ার্টারে থাকা এক নারীকে উত্ত্যক্ত করতেন। ওই নারী জেলা প্রশাসক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানান।
তথ্য প্রমাণের ভিত্তিতে গতকাল বুধবার (৩ মার্চ) রাতে ভ্রাম্যমাণ আদালতে রেজাউল করিমকে হাজির করা হলে তিনি উত্ত্যক্ত করার কথা স্বীকার করেন। 

পরে বিচারক সালাউদ্দিন আইয়ূবী তাকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। বৃহস্পতিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত রেজাউল করিমকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা হবে বলেও জানান জেলা প্রশাসক মো. আতাউল গনি।  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান