রৌমারীতে বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় বিএসএফ

S M Ashraful Azom
রৌমারীতে বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় বিএসএফ


শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে আব্দুল হাই (৩৫) নামের এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। 

শনিবার (৬মার্চ) রাত ৮ টার দিকে বেহুলারচর সীমান্তের ১০৬১ মেইন পিলার দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করলে কুচনিমারা ক্যাম্পের বিএসএফ তাকে আটক করে। সে উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলার চর গ্রামের আফসার আলী মন্ডলের ছেলে বলে জানা যায়।


স্থানীয় ইউপি সদস্য নুর ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানায়, আব্দুল হাই গত রাতে গরু পাচারের কাজে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা তাকে আটক করে। 

এব্যাপারে জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুন্তাছির মামুন বলেন, আবুদল হাই নামের একজনকে ভারতে আটক করার কথাটি জানতে পেরেছি।  তবে তার পরিবার এখনো আমাদেরকে জানায়নি।
  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান