ইসলামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

S M Ashraful Azom
ইসলামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত


লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ইসলামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

 
আজ সোমবার (৮ মার্চ) বিকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ।

মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহারের সঞ্চালনায় নারী দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এম আবু তাহের,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিট,জনস্বাস্থ্য কর্মকর্তা রাকিব রহমান,উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি আফরোজা আজাদ তানিয়া,সাধারণ সম্পাদক রাশেদা বেগম প্রমুখ।
এতে বিভিন্ন এনজিও প্রতিনিধি ও উদোক্তা নারীরা অংশ নেয়। 



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান