পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে আহত-১২

S M Ashraful Azom
পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে আহত-১২


শফিকুল ইসলাম: জমিজমাকে কেন্দ্র করে পূর্ব শত্রæতার জের ধরে দু’দফা সংঘর্ষে উভয় পক্ষে ১২ জন আহত হয়েছেন। 

শনিবার (৮ মে) বিকালের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চৎলাকান্দা গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, আলহাজ্ব মো. ফরিজল হক ও আব্দুল মালেকের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। 

এরই সুত্র ধরে ভ্যানচালক রাজ্জাক ও অপর ভ্যানে থাকা ফুলবাবু মাঠের ভিটে নামক স্থানে ভ্যানে-ভ্যানে ধাক্কা লাগে। 

এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায় কিলঘুষি শুরু হয়। মুহুর্তে আব্দুল মালেকগং ও আলহাজ্ব মো. ফরিজল হকের পরিবারের লোকজনের মধ্যে জানাজানি হলে সংঘর্ষের সৃষ্টি হয়। 

এতে উভয় পক্ষের আব্দুস ছবুর (৪৫), রনজু (৫০), মোজ্জাফ্ফর (৩৫), মিষ্টার (৩৫), কহিনুর (৫০), লিমা (৩০), ফুলবাবু (৪০), নুর ইসলাম (৫০), শফিকুল (৫০)সহ ১২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান, এব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান