উল্লাপাড়ায় সরকারের নগদ সহায়তা পেল ৩ হাজার ১'শ পরিবার

S M Ashraful Azom
উল্লাপাড়ায় সরকারের নগদ সহায়তা পেল ৩ হাজার ১'শ পরিবার


উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের সুবিধা ভোগী অসহায় ও দুস্থ মানুষের মাঝে রবিবার  সকালে ৩ হাজার ১'শ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের দায়িত্বরত আওয়ামিলীগ নেতা উল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এস. এম জাহিদুজ্জামান কাকন। 

জননেতা জনাব তানভীর ইমাম এম.পি মহোয়ের সার্বিক দিক নির্দেশনায় ২০২০-২১ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় হতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ও কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ দুস্থ, অসহায়, কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার জিআর নগদ (৫০০) ও ভিজিএফ নগদ (৪৫০) টাকা ইউনিয়নের ৩ হাজার ১'শ সুবিধা ভোগীর মধ্যে বিতরন করা হয়েছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ফিরোজ, সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, ট্যাগ অফিসার উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রবিউল করিমসহ ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
   



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান