লকডাউন আরো সাতদিন বাড়ানো হচ্ছে

S M Ashraful Azom
লকডাউন আরো সাতদিন বাড়ানো হচ্ছে



সেবা ডেস্ক: আগামী ১৬ মে’র পর থেকে করোনা রোধে লকডাউনের সময়সীমা আরো সাতদিন বাড়াতে সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

ফরহাদ হোসেন বলেন, সাধারণত ঈদের ৮ থেকে ১০দিন পর মানুষজন রাজধানীতে আসেন। আপাতত ঈদের পর চলমান বিধিনিষেধ মেনে চলার মেয়াদ আরো সাতদিন বাড়ানো হবে। মাস্ক পরাটা নিশ্চিত করতে সংক্রামক রোগ আইনে মোবাইল কোর্ট পরিচালনার বিধান রয়েছে। কিন্তু জনবলের স্বল্পতায় একটি এলাকায় সর্বোচ্চ ১০টি মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব। এতে পরিপূর্ণভাবে মাস্ক পরা শতভাগ নিশ্চিত করা কঠিন। এজন্য জনসাধারণকে মাস্ক পরতে বাধ্য করতে পুলিশকে বিচারিক ক্ষমতা (ম্যাজিস্ট্রেসি পাওয়ার) দেয়ার কথাও ভাবা হচ্ছে।

তিনি আরো বলেন, ঘরমুখো ও মার্কেটে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। এতে করোনার সংক্রমণ বাড়ার শঙ্কা রয়েছে। তাই আবশ্যিকভাবে শতভাগ জনগোষ্ঠীকে মাস্ক পরানোর বিকল্প নেই।  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান