স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ মসজিদে আদায়ের নির্দেশ

S M Ashraful Azom
স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ মসজিদে আদায়ের নির্দেশ



সেবা ডেস্ক: প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে এবার স্বাস্থ্যবিধি মেনে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের নির্দেশনা দেয়া হয়েছে।
বুধবার রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ নির্দেশ দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাবলীসহ গত ২৬ এপ্রিল ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাতের বিষয়ে ওই বিজ্ঞপ্তি বহাল থাকবে।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করুন। সবাইকে ঈদের শুভেচ্ছা।

এর আগে ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে মুসল্লিদের জীবনের ঝুঁকি বিবেচনায় এ বছর ঈদের নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার অনুরোধ করা হলো। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাতের আয়োজন করা যাবে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান