ইসলামপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

S M Ashraful Azom
ইসলামপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। 

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক,বালিকা (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়।

শুক্রবার বিকালে ইসলামপুর নেকজাহান মডেল হাই স্কুল মাঠে  আনুষ্ঠানিক ভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জামান আব্দুন নাছের বাবুল।


উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আঃ কাদের শেখ, সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,রোজিনা আক্তার চায়না, ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান,প্রধান শিক্ষক রমজান আলী প্রমূখ।

অনুষ্ঠানে পার্থশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল, শিক্ষক,জনপ্রতিনিধি.রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ক্রীড়া পরিদপ্তরের সহযোগীতায় উদ্বোধনী অনুষ্ঠানে গাইবান্ধা ইউনিয়ন ও পাথর্শী ইউনিয়ন দল উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে। খেলায় পাথর্শী ইউনিয়নকে গাইবান্ধা ইউনিয়ন ২-০ গোলে পরাজিত করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলা ও পৌরসভার ৭টি দল অংশ গ্রহন করার কথা রয়েছে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান