বকশীগ‌ঞ্জে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

S M Ashraful Azom
বকশীগ‌ঞ্জে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

শামীম তালুকদার: জামালপু‌রের বকশীগ‌ঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুধ্ব ১৭)উদ্বোধন করা হ‌য়ে‌ছে। আজ শুক্রবার (২৮শে মে ২০২১) সকাল ১০:৩০‌মি‌নিটে বকশীগঞ্জ উপ‌জেলা প্রশাসন কতৃক আ‌য়ো‌জিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে জাতীয় বঙ্গবন্ধু ‌গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট  উ‌দ্ধোধন করা হয়।

বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ‌্যালয় মা‌ঠে উ‌দ্ধোধন ক‌রেন বকশীগঞ্জ উপ‌জেলা চেয়ারম‌্যান আব্দুর রউফ তালুকদার ও বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা। 

আ‌রো উপ‌স্থি‌ত ছি‌লেন সহকারী ক‌মিশনার (ভূ‌মি ) স্নিগ্ধা দাস,বকশীগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ (ও‌সি তদন্ত) আব্দুর রহিম,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,উপ‌জেলা আওয়ামীল‌ীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,সহসভাপতি ইঞ্জি‌নিয়ার নুরুল আমীন ফোরকান,উপ‌জেলা প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী,মাধ‌্যমিক শিক্ষা কর্মকর্তা সওয়ার জাহান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, শিক্ষা প্রতিষ্ঠা‌নের শিক্ষক মন্ডলী ও গণমাধ্যমিক কর্মীরা।

উ‌দ্ধোধনী খেলায় বকশীগঞ্জ সদর একাদশ র্নিধা‌রিত সময় শে‌ষে ট্রাই‌ব্রেকা‌রে পৌর একাদশ‌কে পরা‌জিত ক‌রে সে‌মিফাইনা‌লে উত্তীর্ণ হয়। অ‌তি‌থিরা মা‌ঠে ব‌সে খেলা উপ‌ভোগ ক‌রেন।  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান