ইসলামপুরে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

S M Ashraful Azom
ইসলামপুরে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

লিয়াকত হোসাইন লায়ন জামালপুর প্রতিনিধি।।  "পুষ্টি মেধা, দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন" এ প্রতিপাদ্যে জামালপুরের ইসলামপুর অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ প্রদর্শনী। 

শনিবার ৫ জুন  ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)  এ প্রদর্শনীর আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুল উদ্বোধন করেন।

এতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ছানোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,রোজিনা আক্তার চায়না,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জামান আবু নাছের চৌধুরী চার্লেস প্রমূখ।

বক্তারা বলেন, প্রাণিসম্পদের খামার পরিবার ও দেশের আমিষের ঘাটতি পূরণ করে। পাশাপাশি গৃহিনী, বেকার, অবসরপ্রাপ্তরা বাড়ির আঙ্গিনায় স্বপ্ল পরিসরে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি আয় করতে পারে। দেশের অর্থনীতির উন্নয়নে অংশগ্রহণ করতে পারে।

এতে উপজেলার বিভিন্ন স্তরের খামারী, উদ্যোক্তা, প্রান্তিক খামারী, আগ্রহী খামারীরা অংশ নেয়।

এ সময় খামারিরা প্রদর্শনির জন্য বিভিন্ন প্রজাতির হাঁস-মুরগি, গরু, ছাগল,ঘোড়া, মহিষ, ঔষধ, খাদ্য, চিকিৎসার নানা ধরনের উপকরণ প্রদর্শনী করেন।  

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান