বকশীগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ উদ্ধোধন করা হয়েছে।

S M Ashraful Azom
বকশীগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ উদ্ধোধন করা হয়েছে।

আজ শনিবার (৫ই জুন ২০২১) প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের বাস্তবায়নে এবং প্রা‌ণিসম্পদ ও উন্নয়ন ডেই‌রি উন্নয়ন প্রকল্প (এল‌ডি‌পি) এর সহ‌যো‌গিতায় আ‌য়ো‌জিত দিনব‌্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ এ প্রধান অ‌তি‌থি হিসা‌বে উ‌দ্ধোধন ক‌রেন বকশীগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান আব্দুর রউফ তালুকদার। 

বকশীগঞ্জ উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপ‌তি‌ত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শ‌ফিকুল ইসলাম সম্রাট, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফোরকান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন, উ‌দ্যোক্ততা আজাদুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ, ভেটেনারী সার্জন শিহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, গাজী আলহাজ্ব আমানুজ্জামান, হিন্দু কল্যাণ পরিষদের সভাপতি রমেশ কর্মকার, শিল্প-বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ খামার মালিক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

প‌রে বিকা‌লে উপজেলা সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট মাঠে অনু‌ষ্ঠিত দিনব্যাপী প্রদর্শনীতে ৫০টি স্টল হ‌তে বিচারক‌দের মাধ‌্যমে ভা‌লো মার্ক পাওয়া স্ট‌লদের মা‌ঝে পুরস্কার বিতরণ করা হয়, অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নাজমুন নাহার।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান