বকশীগঞ্জ পুলিশের অভিযানে এক ডজন জুয়াড়ি আটক

S M Ashraful Azom
বকশীগঞ্জ পুলিশের অভিযানে এক ডজন জুয়াড়ি আটক

শামীম তালুকদার: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১২ জন জুয়াড়িকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বকশীগঞ্জ থানা পুলিশ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া গারো পাহাড়ে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদের আটকসহ নগদ পাঁচ হাজার ৬১০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদী উদ্ধার করা হয়। 

আটককৃতরা হলেন ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া গ্রামের রিয়াজুল হকের ছেলে ইমান আলী,ময়তুল্লাহ শেখের ছেলে আবদুল হক, সামাদ মিয়ার ছেলে আশকর আলী,নুরুল হকের ছেলে রফিক মিয়া, জমের আলীর ছেলে আবদুর রাজ্জাক মিয়া, জবেদ আলীর ছেলে শাহ আলম, মহিল উদ্দিনের ছেলে আওয়াল মিয়া, গাজীউর রহমানের ছেলে রমজান আলী, আবেদ আলীর ছেলে জহিরুল ইসলাম, নুরুল হকের ছেলে সাইফুল ইসলাম, ইসমাইল হোসেনের ছেলে সাইদুর রহমান ও ফারাজ উদ্দিনের ছেলে মো. মুন্নাফ মিয়া ।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে বুধবার সকালে বকশীগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছে এবং দুপুরে আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। 
 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান