বকশীগ‌ঞ্জে ক্লাব ম‌্যা‌নেজ‌মেন্ট ক‌মি‌টির সভা অনুষ্ঠিত

S M Ashraful Azom
বকশীগ‌ঞ্জে ক্লাব ম‌্যা‌নেজ‌মেন্ট ক‌মি‌টির সভা অনুষ্ঠিত


শামীমুল ইসলাম তালুকদার: বকশীগ‌ঞ্জে ক্লাব ম‌্যা‌নেজ‌মেন্ট ক‌মি‌টি (‌সিএম‌সির) সভা অন‌ুষ্ঠিত হ‌য়ে‌ছে। আজ সোমবার (৭ই জুন ২০২১) সকাল ১১:০টায় বকশীগঞ্জ উপ‌জেলা প্রশাসন ও উপ‌জেলা ম‌হিলা বিষয়ক কার্যাল‌য়ের যৌথ আ‌য়োজ‌নে ‌বকশীগঞ্জ উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ( ইউএনও ) মুনমুন জাহান লিজার সভাপ‌তি‌ত্বে উপ‌জেলা সরকারী গণগ্রন্থাগারের হলরু‌মে ক্লাব ম‌্যা‌নেজ‌মেন্ট ক‌মি‌টি (‌সিএম‌সি) এর সভা অনু‌ষ্ঠিত হয়। 


উপ‌জেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ এর সঞ্চালনায় সভায় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগড়,বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি তদন্ত) আব্দুর র‌হিম, মেরুরচর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জিহাদ, উপ‌জেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্তা সা‌বিনা ইয়াস‌মিন,উপ‌জেলা মাধ‌্যমিক শিক্ষা কর্মকর্তা সরওয়ার আলম,প‌রিসংখ‌্যান কর্মকতা রা‌ফিউল ইসলাম,সারমারা না‌সির উ‌দ্দিন উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক ওমর ফারুক,ধানুয়াকামালপুর উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক ফরহাদ‌ রেজা,বাট্ট‌জোর নগড় মাহমু‌দ উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মামুন র‌সিদসহ উপ‌জেলার  ৮‌টি  কি‌শোর-‌কি‌শোরী ক্লা‌বের প্রতি‌নি‌ধি,বি‌ভিন্ন বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক ও সুপারভাইজার ও সিএম‌সির অন‌্যান‌্য সদসদ‌্যবৃন্দ।  


 সভায় বকশীগঞ্জ উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ( ইউএনও ) মুনমুন জাহান লিজা উপ‌জেলার ৮‌টি কি‌শোর-‌ক‌িশোরী ক্লাবের সমস‌্যা-অগ্রগ‌তি শো‌নেন এবং প্রয়োজনীয় দিক নি‌র্দেশনা প্রদান ক‌রেন একইসা‌থে ক্লাব প‌রিদর্শনের কথাও তি‌নি জানান।।
 

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান