ধুনটে কর্মজীবি ল্যাকটেটিং মাদারদের নিয়ে হেলথ ক্যাম্পেইন উদ্বোধন

S M Ashraful Azom
ধুনটে কর্মজীবি ল্যাকটেটিং মাদারদের নিয়ে হেলথ ক্যাম্পেইন উদ্বোধন

রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট পৌর এলাকায় কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচী’র আওতায় উপকারভোগীদের স্বাস্থ্যসেবা জোরদার করার লক্ষ্যে ২ দিনব্যাপী হেলথ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ক্যাম্পেইনে ৩৭৫ জন কর্মজীবি ল্যাকটেটিং মাদারকে স্বাস্থ্যসেবা দেওয়া হবে।

রোববার সকাল ১১টার দিকে ধুনট পৌরসভা মিলনায়তনে উক্ত হেলথ ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র এজিএম বাদশাহ। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ সাজেদা আক্তার, পৌর কাউন্সিলর আলী আজগর মান্নান, শিউলী খাতুন, টিএমএসএস ধুনট শাখার সহকারী ব্যবস্থাপক মোর্শেদা হক মুকুট মনি, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক আনোয়ারা বেগম। 

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান