কাজিপুরে নিরাপদ মাতৃত্ব দিবসে র‌্যালি ও আলোচনা

S M Ashraful Azom
কাজিপুরে নিরাপদ মাতৃত্ব দিবসে র‌্যালি ও আলোচনা



কাজিপুর প্রতিনিধিঃ "করোনাকালে গর্ভকালীন সেবা নিন, মাতৃ ও শিশু মৃত্যু রোধ করুন" প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুন) সকাল দশটায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই র্যালিটি হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে। এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। 

এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক সহ উপজেলা আ.লীগের বিভিন্ন নেতাকর্মি।
 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান