দেওয়ানগঞ্জে বেড়াতে এসে ধর্ষণের শিকার গৃহবধু, ধর্ষক আটক

S M Ashraful Azom
দেওয়ানগঞ্জে বেড়াতে এসে ধর্ষণের শিকার গৃহবধু, ধর্ষক আটক

জামালপুর সংবাদদাতা : জামালপুরের দেওয়ানগঞ্জে বাবার বাড়ি বেড়াতে এসে প্রতিবেশী যুবকের ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। ২২ বছর বয়সী ওই গৃহবধূ এক সন্তানের জননী। ধর্ষক মনিরুল ইসলামকে (২৫) পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি। 

ধর্ষক মনিরুল ইসলাম বাহাদুরাবাদ এলাকার ধন মাহমুদের ছেলে। 

জানা গেছে, ২ জুন বুধবার ওই গৃহবধু পিত্রালয়ে বেড়াতে আসেন। মা বাড়িতে না থাকায় রিক্সাচালক পিতার অপেক্ষায় ওই গৃহবধু রাত ১১টা পর্যন্ত ঘরেই সজাগ ছিলেন। এই সুযোগে লম্পট মনিরুল ঘরে প্রবেশ করে ওই গৃহবধুকে ধর্ষণ করে। গৃহবধুর ডাক চিৎকারে প্রতিবেশিরা এসে মনিরুলকে হাতেনাতে ধরে ফেলে ও পুলিশকে খবর দিলে পুলিশ মনিরুলকে তাদের হেফাজতে নেয়।

আজ বৃহস্পতিবার (৩ জুন) সকালে অভিযুক্ত ধর্ষককে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠান।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মহব্বত কবীর বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান