বকশীগঞ্জে বজ্রপাতে এক নারী সহ তিনজন নিহত

S M Ashraful Azom
বকশীগঞ্জে বজ্রপাতে এক নারী সহ তিনজন নিহত



শামীম তালুকদার: জামালপুরের বকশীগঞ্জে বৃষ্টির সময় বজ্রপাতে পৃথক স্থানে এক নারী সহ তিন জন নিহত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে মেরুরচর ইউনিয়নের পূর্ব কলকিহারা ও উত্তর মাইছানিরচর গ্রামে বজ্রপাতে তারা মারা যান। 
নিহতরা হলেন পূর্ব কলকিহারা গ্রামের মহিজল হকের ছেলে হরবাদশা (৪৫), একই গ্রামের আবদুল খালেকের স্ত্রী আকিজা বেগম (৩৫) ও উত্তর মাইছানিরচর গ্রামের কালা মিয়ার ছেলে খলিলুর রহমান (৫৫)।
স্থানীয়রা জানান, উত্তর মাইছানিরচর গ্রামের খলিলুর রহমান বৃষ্টির সময় ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। গোসল করার সময় বজ্রপাত হলে তিনি সেখানেই মারা যান। 
অপরদিকে ক্ষেত থেকে ধান নিয়ে বাড়িতে ফেরার পথে হরবাদশা (৪৫) ও বাড়ির পাশে খড় শুকাতে যায়। এসময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে আকিজা বেগম (৩৫) মারা যান। এছাড়াও মাদারেরচর গ্রামের বুদু মিয়ার দুটি গরু বজ্রপাতে মারা গেছে। 
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মন জাহান লিজা, বজ্রপাতে নারী সহ তিন জনের মৃত্যুর ঘটনা স্বীকার করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। 
 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান