বকশীগঞ্জে ট্রলি উল্টে চালকের মৃত্যু, আহত-১

S M Ashraful Azom
বকশীগঞ্জে ট্রলি উল্টে চালকের মৃত্যু, আহত-১

শামীম তালুকদার: জামালপুরের বকশীগঞ্জে কাঠ বোঝাই ট্রলি উল্টে ট্রলি চালক সুলতান মিয়া (২৮)  মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে চালকের সহকারী আব্দুর রহিম। 

বুধবার রাত ১০টার দিকে জামালপুর-রৌমারী সড়কের পাখিমারা এলাকায় এ ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহত সুলতান মিয়া দেওয়ানগঞ্জ উপজেলা পৌরশহরের বেলতলি গ্রামের বিলাত মিয়ার ছেলে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, পাশ্ববর্তী উপজেলা ইসলামপুর থেকে কাঠ বোঝাই ট্রলি বকশীগঞ্জে আসার পথে পাখিমারা এলাকায় ট্রলি খাদে পরে উল্টে গেলে ঘটনাস্থলেই চালক মারা যায়। 

এ ঘটনায় সহকারী চালক গুরুত্বর আহত হয়েছে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান